শিরোনাম
◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে লাশ হবো : গয়েশ্বর

আমাদের সময় :  ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে লাশ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘এবারের নির্বাচন গণতন্ত্র উদ্ধারের নির্বাচন। জনগণকে সংগঠিত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি আমরা। প্রয়োজনে লাশ হব, তবুও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব।’

এই ইউনিয়নের বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে তিনি ভোট প্রার্থণা করেন গয়েশ্বর। এ সময় তার সঙ্গে থানার বিভিন্ন বয়সী মানুষ ধানের শীষের পক্ষে শ্লোগান দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান। আর এই গণতন্ত্রের জন্য ৩৭ বছর ধরে সংগ্রাম করছেন বেগম খালেদা জিয়া। বর্তমান অগণতান্ত্রিক সরকার অন্যায়ভাবে তাকে কারাবন্দি করে রেখেছে। জনগণের ভোটাধিকার পাহারায় নির্বাচনের দিন আমাদের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে থাকবে।’

তার সঙ্গে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, জিনজিরা ইউনিয়নের সভাপতি ওমর শাহনেয়াজ, থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়