শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভোটে জালিয়াতি করতে ডাবল নির্বাচনী ব্যালট পেপার করা হচ্ছে’

সাব্বির আহমেদ : রাজধানীর তেজগাঁয়ের বিজি প্রেসে ডাবল ব্যালট পেপার তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব। তিনি বলেন, আমার কাছে খবর এসেছে, ভোটে জালিয়াতি করতে ডাবল নির্বাচনী ব্যালট পেপার করা হচ্ছে।

শনিবার বিকেলে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঐক্যফ্রন্টের পথসভায় এ কথা বলেন তিনি। পথসভা হওয়ার কথা ছিল সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে, কিন্তু তার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।

রব বলেন, সরকারের আদেশে যারা এসব করছেন, বিরত থাকুন। আপনাদের চাকরি গেলে আমরা ক্ষমতায় গেলে চাকরি দেবো। আমরা ক্ষমতায় গেলে ৫মণ চালের টাকার সমান মজুরী শ্রমিকদের দেবো।

রব বলেন, আমার সঙ্গে ইইউ, আমেরিকার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাসহ অনেক প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে। আপনারা ভোটের ফলাফল না পেয়ে মাঠ ছাড়বেন না।

তিনি অভিযোগ করেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হামলাকারীরা আমাদের শহীদ করতে চেয়েছিল। একটা সীমা থাকা উচিত। বঙ্গবন্ধু কবর থেকে চিৎকার করছে, কেনো তার কন্যা মুক্তিযুদ্ধের বিরোধীদের হাতে নৌকা তুলে দিয়েছে।

তিনি বলেন, ধানের শীষ এখন বিএনপির প্রতীক নেই, এটা গোটা জাতির গণতন্ত্রের প্রতীক। ১৮ কোটি মানুষের প্রতীক। ৩০ ডিসেম্বর গণজোয়ার হবে। জনগণ জয়লাভ করবে। দেশে শান্তি আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়