শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানিজ্যযুদ্ধের মাঝেও শক্তিশালী জার্মান অর্থনীতি

নূর মাজিদ : জার্মানির অর্থনীতি শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার প্রেক্ষিতে শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেই জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। তবে বিশ্ব বানিজ্যের সংঘাত ও সংরক্ষনবাদি নীতি দেশটির অন্যতম প্রধান রপ্তানিখাত গাড়ি নির্মাণ শিল্পে আংশিক নেতিবাচক প্রভাভ ফেলছে বলেই জানানো হয়। গতকাল বৃহ¯পতিবার মন্ত্রণালয়টি প্রকাশিত মাসিক

প্রতিবেদনে বলা হয়, ‘বানিজ্যযুদ্ধ, উদীয়মান দেশগুলোর জাতীয় মুদ্রার দরপতন এবং বৈশ্বিক সংঘাতের আবহ জার্মান অর্থনীতির জন্য চ্যালেঞ্জপূর্ণ ভবিষ্যতের সংকেত দিচ্ছে।’ ব্রিটিশ পার্লামেন্টের ব্রেক্সিট সংক্রান্ত ভোটাভুটির জটিলতায় যদি নিয়মতান্ত্রিকভাবে ব্রিটেন ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ না করে তবে এই সংকট তীব্র হওয়ার আশংকা করছে জার্মান অর্থমন্ত্রণালয়। এসব সম্ভাবনাকে মাথায় রেখেই আগামী বছরের জন্য দেশটির সরকার আয়কর কমানোসহ সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা করছে। রয়টার্স

তবে সার্বিকভাবে জার্মানি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে বলেই ওই প্রতিবেদনে দাবি করা হয়। অর্থমন্ত্রণালয় বলছে, সংকটপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে জার্মান অর্থনীতি ভালো ফল করবে বলেই আশা করা হচ্ছে। ইতোপূর্বে গত সোমবার দেশটির অর্থমন্ত্রী পিটার অ্যাল্টামেয়ার আগামী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার হার ১ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনেন। যা ইতোপূর্বে ১ দশমিক ৮ শতাংশ হবে বলেই জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়