শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছি না : মেজর হাফিজ

শিমুল মাহমুদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হয়েও এলাকায় যেতে না পারছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন মেজর হাফিজ অভিযোগ করে বলেন, আমি ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, অতীতে ৬ বার জনগণ আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। কিন্তু গত ছয় বছর এলাকায় যেতে পারিনি।

তিনি বলেন, গত দুইদিন আগে আমরা সদরঘাটে যাওয়ার আগেও আওয়ামী সন্ত্রাসীরা দ্বারা লঞ্চ দখল করা হয়েছে। এরপর আমার ৫০ জন নেতাকর্মীকে মেরে আহত করেছে তারা (ছাত্রলীগ, যুবলীগ)। লঞ্চের কেবিন ভাঙচুর করা হয়েছে। এ অবস্থায় আমার নির্বাচনী এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ব্যক্তিগতভাবে হতাশ, দেশের অই পরিণতি দেখে। অনেক আশা নিয়ে ৭১'র লড়ায়ে আমরা শামিল হয়ে ছিলাম। আজ স্বাধীনতার কয়েকটা বছর পার হতে না হতেই কোথায় আজ মানবাধিকার, কোথায় গণতন্ত্র? আমাদের প্রিয় মাতৃভূমি একটি পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিদিন পদদলিত হচ্ছে।

সাবেক এই মন্ত্রী বলেন, সেনাবাহিনী ১৫ তারিখ নামানোর কথা থাকলেও এ সব কারনে ডিলে করা হচ্ছে। আমি পুলিশ বাহিনীকে বলব আপনারা কোন দলের হয়ে কাজ করবেন না, আপনারা জনগণের হয়ে কাজ করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়