শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষে ভোট চাইতে শনিবার ময়মনসিংহ যাবেন ড. কামাল

সাব্বির আহমেদ : সিলেটে মাজার জিয়ারতের পর ধানের শীষের ভোট চাইতে এবার ময়মনসিংহ যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ১৫ ডিসেম্বর সোমবার ড. কামালের নেতৃত্বে ঢাকা থেকে ময়মনসিংহ উদ্দেশ্যে যাত্রা করবে ঐক্যফ্রন্ট। পথে বিভিন্ন স্থানে পথসভা করবে সরকারবিরোধী এ জোট। বক্তব্য রাখবেন কামাল হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে জোটের কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি জানান গণফোরামের কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। সে মোতাবেক ১৪ ডিসেম্বর সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা, ওইদিন দুপুর ২টায় মোহাম্মদপুরে ও বিকেল ৪টায় শ্যামপুরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বিকেল ৩টায় পল্টন থেকে বিজয় র‍্যালী বের করবে ঐক্যফ্রন্ট।

পুলিশি হয়রানী চলছে অভিযোগ করে সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে নির্বাচনী মাঠে থাকতে হবে। নির্বাচন কমিশন বিব্রত না হয়ে, দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে সেনাবাহিনীকে ১৫ই ডিসেম্বর থেকেই নামাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়