শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাওলানা সা’দের বক্তব্যের জন্য তাবলীগ জামাতে সংকট বিরাজ করছে

মাহফুজ নান্টু : কুমিল্লা রেইসকোর্স নূর মসজিদে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংবাদ সম্মেলনে দাবী করা হয় মাওলানা সা’দের জন্য তাবলীগ জামাতে সংকট বিরাজ করছে। গত ১ ডিসেম্বর টঙ্গীতে ইজতেমা মাঠে তবলীগের সাথী আলেম ওলামা ওমাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উপর অত্যন্ত নির্মম ও বর্বররচিতভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আর এসব কারনে আহলে সুন্নত ওয়াল জামাতের দাবী ওয়াসিফ নাসিম অনুসারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান হয়।

গতকাল বিকেলে নগরীর রেইসকোর্স নূর মসজিদের প্রাঙ্গনে ইমাম পরিষদের সভাতি হাফেজ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দাবী জানানো হয়,যারা টঙ্গী ইজতেমা মাঠে বিশৃংখলা সৃষ্টি করেছে তাদের অনতিবিলম্বের আটক করে আইনের আওতায় আনতে হবে।কুমিল্লা থেকে এমন বর্বোরোচিত হামলায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আটক করতে হবে এবং কুমিল্লা জেলা মারকাজ থেকে বহি:স্কার করতে হবে। টঙ্গী ইজতেমা মাঠ ওলামায়াকেরামদের কাছে হস্তান্তর করতে হবে। আগামী ১৮ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করার জন্য কায়কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলামিান, হাফেজ মাওলানা আমিন উল্লাহ,মাওলানা আমিন উল্লাহ,মাওলানা আক্তারুজ্জামান, হাফেজ মাওলানা সফিউল্লাহ, হাফেজ মাওলানা হাসান,মাওলানা মুফতি তাওহিদ,মাওলানা সামছুল হক,মাওলানা ইসমাঈল,মাওলানা মনিরুজ্জামান প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়