শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই’

সাব্বির আহমেদ :হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টরে থেকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে। এই আসনে ধানের শীষের বিকল্প প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদ্য শেখ সুজাত মিয়া।

রেজা কিবরিয়ার চূড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে এখন পর্যন্ত না পৌঁছায় প্রার্থিতা প্রত্যাহার করেননি শেখ সুজাত। সোমবারের মধ্যে রেজা কিবরিয়ার চূড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর কথা রয়েছে। তবে প্রার্থিতা প্রত্যাহার না করলেও দলীয় প্রার্থী রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন শেখ সুজাত মিয়া। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শেখ সুজাত মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া বলেন, সাবেক এমপি বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। এবারের নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে যা যা করা প্রয়োজন সবাইকে নিয়ে তা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন সুজাত মিয়া। এ জন্য শেখ সুজাত মিয়াকে আমি ধন্যবাদ জানাই।

শেখ সুজাত মিয়া বলেন, আমার সঙ্গে দলীয় প্রার্থী রেজা কিবরিয়ার কথা হয়েছে। দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে জয়ী করতে কাজ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।

  • সর্বশেষ