শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আধাসামরিক বাহিনীতে অনতিবিলম্বে ৫৫ হাজার কর্মী নিয়োগের নির্দেশ রাজনাথ সিংয়ের

আসনাত চৌধুরী রিভা : ভারতের আধাসামরিক বাহিনীর ছয়টিতে ৫৫ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার নির্দেশ দিয়ে বলেছেন, পদগুলো যেন দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতের ছয়টি আধাসামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বড় সিআরপিএফ। এখানে শূন্য রয়েছে ২১ হাজার এবং তারপরই সীমান্ত রক্ষী বিএসএফে ১৬ হাজার পদ খালি রয়েছে।
দিল্লী পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আধাসামরিক বাহিনীর এসব শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দ্রুত সফল করার জন্য বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তিনি।

গত দুই বছরে আধা সামরিক বাহিনীতে প্রায় ১ লাখ ৩৫ হাজার যুবক নিয়োগ পেয়েছে। যেসব পদ খালি রয়েছে তার মধ্যে ২৩৩টি পদ ডিএসপির এবং ১৪০টি পদ কমান্ডার ও ডিআইজির।
এক কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত, ইস্তফা, মৃত্যুবরণ ইত্যাদি কারণে এই পদগুলো শূন্য হয়েছে।

যেসব আধাসামরিক বাহিনীর বিভিন্ন পদ খালি রয়েছে তার মধ্যে সশস্ত্র সেমা বাল (এসএসবি), ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ (আইটিবিপি), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এবং আসাম রাইফেলসগুলির মধ্যে উল্লেখযোগ্য খালি অন্যান্য বাহিনীর অন্তর্ভূক্ত রয়েছে।

ভারত মিয়ানমার সীমান্ত রক্ষার জন্য উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আসাম রাইফেলস স্থাপন করা হয়েছে। আধাসামরিক বাহিনীর সমন্বিত শক্তি ১০ লাখের কাছাকাছি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ গাঙ্গারাম আহির, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব গৌবা, আধাসামরিক বাহিনীর মহাপরিচালক এবং দিল্লী পুলিশের কমিশনার এ বৈঠকে উপস্থিত ছিলেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়