শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক মিঠু হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল

এস এম নূর মোহাম্মদ : আট বছর আগে এটিএন বাংলার ক্যামেরা পারসন শফিকুল ইসলাম মিঠুকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মামলার ডেথ রেফারেন্স এবং তিন আসামির আপিল শুনানি শেষে বুধবার বিচারপতি ভাবানী প্রসাদ সিংহ ও বিচারপতির মো. কামরুল হেসেন মোল্লার বেঞ্চ এ রায় দেয়।

এর আগে বিচারিক আদালত ২০১৩ সালে আসামি রতন মিয়া, সুজন ও রাজু ওরফে জামাই রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছিল। জানা যায়, মিঠু (৪০) থাকতেন ঢাকার দক্ষিণখানের কাউলা মধ্যপাড়া মেম্বারবাড়ি এলাকায়। ২০১০ সালে ৮ মে রাতে অফিস শেষে কারওয়ান বাজারে গাড়ির জন্য অপেক্ষা করার সময় একটি ছিনতাইকারী চক্র তাকে গাড়িতে তুলে নেয়। ছিনতাইয়ের এক পর্যায়ে সাংবাদিক পরিচয় জানতে পেরে মিঠুকে হত্যা করে আসামিরা। পরে লাশ তুরাগ থানার রোস্তমপুর এলাকার বেড়িবাঁধের ঢালে ফেলে যায় তারা।

ওই ঘটনায় মিঠুর ছোটো ভাই রহমত উল-ইসলাম দক্ষিণখান থানায় সাধারণ ডায়রি করেন। পরে লাশ পাওয়া গেলে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পুলিশ আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচার প্রক্রিয়া শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি এ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়