শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মিভূত, ১০লাখ টাকার ক্ষতি

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ১০লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়,গোলাম রব্বানীর ঔষধের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় আশপাশের আরো ৭টি দোকান ঘড় সম্পূর্ণ ভস্মিভূত হয়।ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন-রাজু ইসলাম (টেইলার্স ও কাপড়), নজরুল ইসলাম (কাঁচামাল), গোলাম রব্বানী (ফার্মেসি), মোক্তার হোসেন (চাউল), নুরনবী (মুদি দোকান), আব্দুল হক (ফার্মেসি), মানিক ইসলাম (ফার্মেসি) ও সাইদুল ইসলাম (ওয়ার্কসপ)।

এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদ আলী, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান রাতেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বুধবার ক্ষতিগ্রস্তদের তালিকা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে কোন সহায়তা দেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়