শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অচলাবস্থা ও জনদুর্ভোগের জন্য দায়ী ২ মন্ত্রী’

আশিক রহমান : লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী সৈয়দ আবুল মকসুদ বলেছেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে দেশে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ চরমে উঠেছে, এজন্য মূলত সরকারের দুজন মন্ত্রীই দায়ী। কোনোভাবে তারা এ দায় এড়াতে পারে না।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে যে ধর্মঘট বা আন্দোলন চলছে, তার নেতৃত্বে তো সরকারের দুজন মন্ত্রী রয়েছেন। সুতরাং দেশের এই অচলাবস্থার জন্য সরকারি দল বা সরকার কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না।

সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকারের এই দুজন মন্ত্রী তো চলমান ধর্মঘটের কোনো বিরোধিতা করেননি। এবং সড়ক আইন যখন পাস হয় তখনো তারা বিরোধিতা করেননি। সুতরাং তাদের এই যে দ্বিমুখি নীতিই দেশের আজকের এই অচলাবস্থার জন্য দায়ী। জনগণের দুর্ভোগের জন্য তাদের দায় নিতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়