শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির রাসায়নিক অস্ত্র ব্যবহারের তথ্য ফাঁস করতে চেয়েছিলো খাসোগজী

শীর্ষ নিউজ: সৌদি আরব ইয়েমেনে যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, তার বিস্তারিত তথ্য বিশ্বের কাছে ফাঁস করতে চেয়েছিলেন সাংবাদিক জামাল খাসোগজী। গত শনিবার ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেসকে খাসোগির ঘনিষ্ঠ বন্ধু এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, খুন হওয়ার এক সপ্তাহ আগে খাসোগজীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। আমি যখন তাকে বললাম তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন, সে অনেকক্ষণ পরে বলল যে, সৌদি আরব যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, তার প্রমাণ পেতে যাচ্ছে সে। ধারণা করা হচ্ছে, স্পর্শকাতর এই তথ্য ফাঁস হওয়ার ভয়ে খাসোগজীকে খুন করা হতে পারে।

সম্প্রতি ইরান দাবি করেছে, ইয়েমেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে সৌদি। ইরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বিষাক্ত সাদা ফসফরাস ইয়েমেন যুদ্ধে সেনা ও সাধারণ নাগরিকের ওপর প্রয়োগ করা হয়েছে।

প্রসঙ্গত, যে কোনোভাবেই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হোক না কেন, তা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, ২ অক্টোবর সৌদি দূতাবাসে খাসোগজীকে নিমর্মভাবে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি জানতে সৌদি প্রসিকিউটর গতকাল তুরস্কের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়