শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০হাজার টাকা জরিমানা

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ায় এখন ভেজাল মশলা বিক্রির কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে । চোরাকারবারী ও চোরাচালানীদের সমন্বয়ে সর্বত্ব চলছে অবৈধ পথে চোরাচালান হয়ে আসা ভারতীয় মশলা ও ভেজাল মশলার রমরমা ব্যবসা ।

বিচ্ছিন্ন ভাবে দু’একটি অভিযানে দু’একজন অসথ ব্যবসায়ী আটক হলেও বন্ধ হচ্ছেনা চোরাচালান ও চোরাকারবারীদের দৌরত্ব ।বন্ধ করা যাচ্ছেনা নকল ও ভেজাল মশলা তৈরীর গোপন গোডাউন । গতকাল সোমবার দুপুরে শহরের ফুলবাড়ী উত্তরপাড়ার একটি গোপন বাড়ীতে ভারতীয় নিম্নমানের মশলার সাথে ভেজাল মেশানোর সময় এক অসাধু ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বগুড়া ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সম্বয়ে গঠিত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃতে ভ্রাম্যমান আদালত শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় । এ সময় সেখানে আব্দুর রহমানের ছেলে এবং ফতেহআলী বাজারের মেসার্স এসএম ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক সিহাবকে ভারতীয় জিরার মধ্য গুয়ামৌরী মেশানোর সময় হাতে নাতে আটক করে। এ সময় সেখান থেকে আটক করা হয় ভেজাল মেশানোর বিভিন্ন উপকরন ,পার্মানেন্ট প্রিন্টিং প্লেট সহ বিভিন্ন মোড়ক ।

এ ঘটনায় আদালতের বিচারক মুহা পলাশ মন্ডল ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯এর ৪১ধারায় অসাধু ব্যবসায়ী সিহাবকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন এবং ভবিষতের জন্য তাকে সতর্ক করেন। পরে ৫০হাজার টাকা জরিমানা প্রদানে ব্যবসায়ী সিহাবকে মুক্তি দেয়া হয়। এসময় সেখানে ৪র্থ আর্মড পুলিশের এসআই সোলেয়মান ,বগুড়া পৌর সভার সেনেটারী ইন্সপেক্টর মুহা শাহ আলী মোবাইল কোর্টের পেশকার মাকসুদুলবারী তহিন উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য বগুড়া শহরের চেলোপাড়া, বারপুর .মাটিড়ালী ফুলবাড়ী বাদুড়তলা চকসুত্রাপুর সহ বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে চোরাচালান হয়ে আসছে ভারতীয় বিভিন্ন মশলা জিরাসামগ্রী। অন্যদিকে বিভিন্ন নিম্নমানের ভারতীয় জিয়া ও মশলায় দেদারছে ভেজাল মিশিয়ে বিভিন্ন ভাবে প্যাকটজাত করে সরবরাহ করছে অসাধু চক্র। ফলে নিয়মিত ভাবে প্রতারিত হচ্ছেন সর্ব সাধারন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়