শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:৪৭ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়দল নির্বাচনে না আসলে মহাজোট নাও থাকতে পারে : হানিফ

জুয়েল খান : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বড়দল অংশ না নিলে মহাজোট একসাথে থাকবে না। আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে পারে। বিবিসি বাংলাকে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে মহাজোট জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে। এবং আমাদের যে ১৪ দলীয় জোট আছে আমরা সবাই একসাথে নির্বাচন করবো। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দলীয় অবস্থান কি হবে তা নিয়ে আলোচনা করবেন। সভায় আওয়াী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন।

মাহবুবুল আলম হানিফ জানান, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই। কারণ এই ঐক্যফ্রন্টের নেতৃস্থানীয় নেতারা সমালোচিত এবং জনবিচ্ছিন্ন। ড. কামাল হোসেন বলেছেন, তিনি সন্ত্রাস এবং দূর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্যজোট করেছেন। অথচ তিনি যাদের সাথে ঐক্যজোট করেছেন সেই দলের বড় নেতারা দূর্নীতি এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সাজাপ্রাপ্ত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্টে গ্রেনেড দিয়ে মানুষ মারার কারণে দণ্ডপ্রাপ্ত। এদের সাথে ড. কামালের ঐক্যজোট। আর ড. কামাল হোসেন একজন জনবিচ্ছিন্ন নেতা। জনপ্রিয়তার অভাবে নির্বাচনে দাঁড়িয়ে তিনি নিজের জামানত হারিয়েছিলেন।

  • সর্বশেষ