শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৪ সালে সরকার ধাপ্পাবাজি নির্বাচন দিয়ে পার পেয়েছিলো : মান্না

হ্যাপি আক্তার : ২০১৪ সালের নির্বাচনের সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ২০১৪ সালে সরকার ধাপ্পাবাজি নির্বাচন দিয়ে পার পেয়েছিলো, সেটি নির্বাচন ছিলো না। কিন্তু এবার জনগণ দাবি আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে। জনগণই তাদের ভোটাধিকার নিশ্চিত করবে। যমুনা টেলিভিশনের ‘রাজনীতি’ টকশোতে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘প্রশ্ন উঠেছে ড. কামাল হোসেন বলেছিলেন, এই ঐক্যফ্রন্ট নির্বাচনী জোট নয়, এটি সঠিক। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে। সে জন্য আন্দোলন করছি, যেন নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা যায়। এবার নির্বাচন করবো তবে নিস্বার্থ নির্বাচন। সে জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলন করে অবশ্যই আমরা জিতবো।’

গত কয়েকদিন ধরে রাজনৈতিক নেতাদের ফোন আলাপ ফাঁস হওয়া নিয়ে এক প্রশ্নোত্তরে মান্না বলেন, ‘অনেকগুলো ফোন আলাপ ফাঁস হয়েছে কিন্তু সরকার পক্ষের কারো নয়। অন্য দলগুলোর ফোন আলাপ ফাঁস হচ্ছে না, এটা এক ধরণের ষড়যন্ত্র। আমি বলবো সরকারের উচিত কে আড়িপাতলো তা খুঁজে বের করা। আমরা এ ব্যাপারে মামলা করতে পারি কিন্তু থানায় মামলা নেয় না। এটির পুরোটাই চক্রান্ত। সরকার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করেই যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়