শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুখাদ্যে আমদানি নিষেধাজ্ঞা তুলে নিতে চীনের প্রতি ভারতের আহ্বান

নূর মাজিদ : পশুখাদ্য আমদানিতে চীনা সরকারি নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছে ভারত। ২০১১ সাল পর্যন্ত ভারতীয় পশুখাদ্য আমদানিতে শীর্ষে ছিল চীন। এরপরেই আমদানিকৃত পশুখাদ্যের মান নিয়ে উদ্বিগ্ন চীনা সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছিল।

তবে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানায় ভারত। ভারতীয় গণমাধ্যম জানায়, এই বিষয়ে ভারত সরকারের একটি অনুরোধপত্র চীনা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক বৈঠকে এমন অনুরোধ করা হয়। এ সময় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা চীনের কাছে পশুখাদ্য আমদানি পুনরায় শুরু করতে জোর তদবির করেন। এই বৈঠকে চীনা ক্রেতা এবং ভারতীয় পশুখাদ্য রপ্তানিকারকেরাও অংশ নেন।

মূলত, বাণিজ্যযুদ্ধের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের চীনে রপ্তানির শূন্যস্থান পূরণ করতে উদ্যোগি ভারত। দেশটি তাদের কৃষিখাতকে আরো লাভজনক ও রপ্তানিমুখী করতে চায়। কমোডিটি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়