শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত সরকারের আমন্ত্রণে রোববার দিল্লী যাচ্ছেন এরশাদ 

রফিক আহমেদ : ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে আগামী রোববার দিল্লী যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা এরশাদের বাসভবনে এ আমন্ত্রণ পত্র পৌঁছে দেন।

শুক্রবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে আমন্ত্রণ পত্রের কথা স্বীকার করে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আগামী রোববার সকালে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

সুনীল শুভ রায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারত সরকারের আমন্ত্রণে এরশাদের এ ভারত সফর দেশের বিভিন্ন রাজনৈতিকদল ও রাজনৈতিক বিশ্লেষকরা খুবই গুরুত্ব সহকারে দেখছেন।

তিনি বলেন- এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার। আগামী ২৬ জুলাই এরশাদ দেশে ফিরবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়