শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০৩:০৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ইইউ ও জাপান

লিহান লিমা: ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে বড় আকারের একটি বাণিজ্য চুক্তি হচ্ছে । মঙ্গলবারের এই চুক্তিতে দুই পক্ষই প্রায় শুল্কম্ক্তু সুবিধা দিচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য নীতির একেবারেই পরিপন্থি।

চুক্তি অনুযায়ী, জাপানের ভোক্তাদের জন্য ইউরোপীয়ান ওয়াইন, চিজ, বিস্কুট, চকোলেট ও শুকরের মাংসের দাম কমবে। বাড়বে রাসায়নিক, পোশাক ও বিয়ার রপ্তানি। আর ইউরোপে কমবে জাপানিজ যন্ত্রপাতি, চা ও মাছের দাম। বিশ্বের অর্থনীতির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করা এবং প্রায় ৬০ কোটি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী দুই ব্লক এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী। জাপানের পণ্যের ওপর ৯৯ ভাগ আমদানি শুল্ক কমানো হচ্ছে। তবে ইউরোপীয় পণ্য জাপানে রপ্তানির ওপর ৯৪ শতাংশ শুল্ক কমানো হচ্ছে । তবে সেই কমানোর হার আস্তে আস্তে ৯৯ শতাংশে নেয়া হবে।

এই চুক্তি নিয়ে ২০১৩ সাল থেকে আলোচনা চললেও চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদেশগুলোর বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র চীনের ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ ভাগ শুল্ক আরোপ করেছে। চীনও প্রায় সমমূল্যের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে এর জবাব দিয়েছে। ইইউ, কানাডা ও মেক্সিকোর সঙ্গেও শুল্ক আরোপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে যুক্তরাষ্ট্রের। আরব নিউজ।

  • সর্বশেষ