শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৮, ০৪:২৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৮, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুন মাসে ভারতের খুচরা বাজারে ৫ শতাংশ মূল্যস্ফীতি

নূর মাজিদ: গত জুন মাসে ভারতের খুচরা বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের মূল্য ৫ শতাংশ মূল্যস্ফীতির কবলে পড়েছে। এর আগে মে মাসে দেশটির কনজ্যুমার প্রাইজ ইনডেক্স (সিপিআই) অনুসারে ৪.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো। সেখান থেকে জুনের শেষে মুল্যস্ফিতি ১.৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.০৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার ভারত সরকারের প্রকাশিত এক অর্থনৈতিক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানায়, এই মূল্যস্ফীতির কবলে পড়েছে দেশটির খাদ্য সামগ্রীর বাজার। দেশটিতে খাদ্য দ্রব্যে ক্রয় করবার ক্ষেত্রে এখন ভোক্তাদের ২.৯১ শতাংশ অধিক মূল্য পরিশোধ করতে হচ্ছে। অবশ্য মে মাসের ৩.১ শতাংশের তুলনায় তা কিছুটা কম।
তবে একই সময় ভারতের জ্বালানী খাতের পণ্যে খুচরা বাজারের মূল্যস্ফীতি এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। জুন মাসে খুচরা বাজারে বিভিন্ন প্রকার জ্বালানী পণ্য ৭.১৪ শতাংশ বেশি মূল্যে বিক্রি হয়।

সাম্প্রতিক এই রিপোর্টের ওপর ভিত্তি করে ভারত সরকার দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে মুদ্রাস্ফীতি ৪ শতাংশে কমিয়ে আনার নির্দেশ দিয়েছে। দ্য স্টেটসম্যান

  • সর্বশেষ
  • জনপ্রিয়