শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে সৃজনশীলতা শিখাতে হবে

ড. আআমস আরেফিন সিদ্দিক : লেখাপড়ার জায়গাটাই হচ্ছে সৃজনশীলতার জায়গা। লেখাপড়া করেই সৃজনশীল হওয়া উচিত। সৃজনশীলতা মানুষের মাঝে সবসময়ই আছে। ছাত্র-ছাত্রীদের অন্যতম গুন হচ্ছে সৃজনশীলতা। একজন কৃষক তার কাজে সৃজনশীল হয়, একজন শ্রমিক তার কাজে সৃজনশীল হয়। এই সৃজনশীলতাকে নিয়ে এত টানাটানির তো কিছু নাই। প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে সৃজনশীলতা শিখাতে হবে। কে কি করছেন, সে বিষয়ে তার একটি সৃজনশীল ধারনা রাখতে হবে। আজকে সৃজনশীলতা নিয়ে জটিলতা দেখা দিয়েছে, এটা কোনভাবেই আসার কথা ছিলো না।

আমরা সৃজনশীলতাকে আলাদা করে কেন দেখতেছি? সৃজনশীলতা তো আমাদের প্রত্যেকের মাঝে আছে। সৃজনশীলতাকে আমাদের কাজে লাগাতে হবে এবং তার জন্য প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে হবে। সৃজনশীল শুধু প্রশ্ন নয়, সৃজনশীল পাঠদান, সৃজনশীল কাঠামো, সৃজনশীল পুস্তক সবকিছুই সৃজনশীল হতে হবে। এগুলোকে বাদ দিয়ে শুধু সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন করে এই সৃজনশীল পদ্ধতিকে আজকে এই পর্যায়ে নামিয়ে আনা হলো। শিক্ষকরা যে সৃজনশীল বুঝে না, এটা ভুল কথা।

কেননা, শিক্ষক তো একটা ক্লাসের ৫০ জন ছাত্রকে একই পদ্ধতিতে বুঝাতে পারবে না। একটা ক্লাসে কেউ ভালো ছাত্র থাকে, কেউ মোটামুটি ভালো থাকে। কেউ একটু বুঝতে সময় নেয় বেশি। শিক্ষকদের একটু সময় দিয়ে বুঝাতে হবে সকলকে। সৃজনশীল প্রশ্নকে আলাদা করে দেখার জন্য আজ সৃজনশীলতা নিয়ে এত কথা হচ্ছে। কি ধরনের প্রশ্ন করা হবে, সে বিষয়ে শিক্ষকদেরকে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেমিনার করতে হবে। মানুষ মাত্রই সৃজনশীল, এটা মাথায় রাখতে হবে।
পরিচিতি : সাবেক ভিসি, ঢাবি / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়