শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার ফিরলেন আদর হাসান

ডেস্ক রিপোর্ট : একটি মিষ্টি প্রেমের গল্পের "জানিনা কোথায় আছো" শিরোনামে গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছে এ প্রজন্মের মডেল কাম পরিচালক আদর হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন “চেয়ে দেখো না” খ্যাত শিল্পী সাজেদুর সাহেদ। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত করেছে শিল্পী নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আদর হাসান।

সম্প্রতি ঢাকার চমৎকার কিছু লোকেশন ঘুরে মিউজিক ভিডিও এর শুটিং সম্পন্ন করা হয়েছে। গানের কথা লিখেছেন সাদ্দাম। ভিডিও এর চিত্রগ্রহন করেছেন এসময়ের তরুন মেধাবী চিত্রগ্রাহক ইয়াছিন বিন আরিয়ান।

ভিডিও এর চিত্রনাট্য লিখেছেন আল আমরান বাপ্পি। আদর হাসান ভিডিও পরিচালনার পাশাপশি গানের মডেল হয়েছে তার সাথে সহশিল্পী ছিলেন জোশেফিন গোমশ। এই মিউজিক ভিডিও এর মাধ্যমে অনেক দিন পর আবার মডেলিংয়ে ফিরলো আদর হাসান। তার আগের “খেয়ালী মন” ও “হয়তোবা ভালোবাসা” গানের ভিডিওগুলো বেশ জনপ্রয়িতা পায়।

মিউজিক ভিডিওটি নতুন একটি মিউজিক কোম্পানি টাচ মিউজিকের ব্যানারে নির্মিত হয়েছে। খুব শিঘ্রই টাচ মিউজিকের ইউটিউব চ্যানেলে "জানিনা কোথায় আছো" গানটি রিলিজ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়