শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১০ জনকে গ্রেফতার করা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত : জামায়াত

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম বলেছেন, অরাজনৈতিক সামাজিক সংগঠনের অনুষ্ঠান থেকে ২১০ জনকে গ্রেফতার করা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। চট্টগ্রামের একটি হোটেলে পারাবার নামক একটি সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ২১০জন শ্রোতা ও দর্শককে পুলিশের গ্রেফতার করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম বলেন, গত ২৩ জুন রাতে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন পারাবার কর্তৃক স্থানীয় একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে থেকে ২১০ জন শ্রোতা এবং দর্শককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই গ্রেফতারের ঘটনার মধ্যে দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন- এ থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে যে, সরকার দেশকে একটি পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে অহেতুক মানুষকে হয়রানি করার কোন যুক্তি নেই। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাক্সিক্ষত। গ্রেফতারকৃত সবাইকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়