শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের পুলিশ সুপারের বদলি চায় বিএনপি

সাইদ রিপন: গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদকে অন্যত্র বদলির দাবি জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বিএনপির একটি প্রতিনিধি দল এ দাবি জানিয়েছে।

রোববার বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে এই বৈঠক হয়। প্রতিনিধি দলের বাকি দুজন হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।

গাজীপুর সিটিতে পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে উল্লেখ করে মঈন খান সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে পুলিশ সুপার হারুনুর রশিদকে অন্যত্র বদলি করতে হবে। বিএনপি নেতাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ। বিভিন্নভাবে নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। জামিনে থানা নেতাকর্মীদের আটক করা হচ্ছে। গত দুইদিন গাজীপুরে ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে। যেটি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।

তিনি বলেন, বর্তমানে নির্বাচনে ভোট কারচুপির ধরন পরিবর্তন হয়েছে। এখন পর্দার অন্তরালে ভোট কারচুপি হচ্ছে। খুলনা সিটি নির্বাচনে আমার এই প্রক্রিয়া দেখতে পেয়েছি। এই প্রক্রিয়া এখন আমার গাজীপুরে লক্ষ্য করতে পারছি। এমন ভোট কারচুপি হলে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। ইসি যদি তার সঠিক ক্ষমতা প্রয়োগ করে তাহলে গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু সেটি তারা করেছে না। প্রশাসনের হস্তক্ষেপে তারা ক্ষমতার অপব্যবহার করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়