শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৪ জুন, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ম্যাচের ফল বলে দিল ‘জ্যোতিষী’ বিড়াল

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কখনো হারেনি স্বাগতিক দল, এই ধারা বজায় থাকতে যাচ্ছে এবারও। সৌদি আরবকে হারিয়ে ঘরের মাঠে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে স্বাগতিক রাশিয়া। না না, ম্যাচ পাতানোর কোন ব্যাপার নেই এখানে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী করেছে একিলিস নামের এক রুশ বিড়াল!

২০১০ বিশ্বকাপে ম্যাচের ফলাফল নির্ভুলভাবে আগাম বলে দিয়ে ব্যাপক আলোচিত হয়েছিল অক্টোপাস পল। এবার সেই ‘জ্যোতিষী’র ভূমিকা পালন করতে যাচ্ছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা বিড়াল একিলিস। এরই মধ্যে নিজের ‘জ্যোতিষবিদ্যা’ প্রয়োগ করা শুরু করে দিয়েছে বিড়ালটি, প্রথম ম্যাচের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে নিজ দেশ রাশিয়াকেই।

শ্বেত বর্ণ ও নীল চোখ বিশিষ্ট বিড়াল একিলিসের সামনে দুই বাটি খাবার রাখা হয়। প্রতিটি বাটির সাথে ম্যাচের দুই প্রতিপক্ষের পতাকা লাগানো থাকে। একিলিস যেই দেশের বাটি থেকে খাবার খাবে, সেই দেশই ম্যাচ জিতবে, এটাই হলো একিলিসের ভবিষ্যদ্বাণী করার প্রক্রিয়া।

বিড়ালটির চিকিৎসক অ্যানা কোন্দ্রাতেভা বলছেন, বিড়ালটি কানে শুনতে পায় না, এটি তার ভবিষ্যদ্বাণীকে আরও নিরপেক্ষ করছে। কারণ কানে শুনতে না পাওয়ায় অগ্রিম ফলাফল বলার সময় দর্শকদের দ্বারা প্রভাবিত হওয়ার কোন সুযোগ নেই একিলিসের।

এর আগেও নির্ভুল ভবিষ্যদ্বাণী করার নজির আছে একিলিসের। ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ম্যাচগুলোর নির্ভুল ফলাফল বলে দিয়েছিল একিলিস। এমনকি একটি ম্যাচ ড্র হবে, এটিও আগাম বলে দিয়েছিল সে!

দেখা যাক, একিলিসের এবারের ভবিষ্যদ্বাণী মেলে কী না! সূত্র : ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়