শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ০২ জুন, ২০১৮, ০৯:২৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৮, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই খেলবেন সালাহ

স্পোর্টস ডেস্ক: মিশরের ফুটবল সমর্থকদের জন্য সুখবর। বিশ্বকাপে মিশরের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে পারবেন তাদের ‘নায়ক’ মোহামেদ সালাহ। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন দিয়েছে এই খবর।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সার্জিও র‌্যামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় কাঁধে চোট পান সালাহ। তখন মাঠ ছেড়েই বেরিয়ে যেতে হয়। লিভারপুলও ফাইনালে হেরে যায়। এরপরই গুঞ্জন শুরু হয়, সালাহ কি বিশ্বকাপে খেলতে পারবেন?
ডাক্তাররাও শুরুতে নিশ্চিত করে বলতে পারছিলেন না সালাহ কখন ফিরতে পারবেন। তবে এখন মিশর ফুটবল সংস্থা জানিয়েছে, ১৯ জুন আয়োজক রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন সালাহ।
মিশরের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে। ১৯ জুন মিশর খেলবে স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে। ২৫ জুন শেষ ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে।
লিভারপুলের হয়ে গেল মৌসুমে স্বপ্নের ছন্দে ছিলেন সালাহ। অল রেডদের হয়ে করেছেন ৪৪ গোল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের চোটটাই চিন্তায় ফেলে দিয়েছিল মিশর ও সালাহ ভক্তদের।

  • সর্বশেষ