শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ জুলাই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিবে আ.লীগ

আহমেদ জাফর : ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রী অর্জন, বাংলাদেশের মহাকাশ অর্জন, অস্ট্রেলিয়ার সিডনি থেকে উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ার উপলক্ষে ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিবে বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় সম্পাদক মন্ডলীর সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন,তিনি বলেন,৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবধানা দেয়া হবে। এ সংর্বধনা বাংলার মানুষ যে শেখ হাসিনাকে ভালবাসা তারই ফল। এতে সকল স্থরের নেতাকর্মীরা অংশ নিবে।

এবিষয় আমাদেরনতুনসময়কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন,বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় পশ্চিমবঙ্গের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রী অর্জন, বাংলাদেশের মহাকাশ অর্জন, অস্ট্রেলিয়ার সিডনি থেকে উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে।

কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীতে সম্মানসূচক ডিগ্রি লাভ বাংলাদেশের জন্য গৌরব ও মর্যাদার অনন্য মাইলফলক বলে জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি নজরুলের স্বপ্নাকাক্সিক্ষত আত্মশক্তি, বিদ্রোহী বীর, সাম্যবাদী সত্য-সাধক। সফল রাষ্ট্রনায়ক, বিশ্বের নারী নেতুত্বে অন্যতম র্কণধার শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ‘সোনার বাংলা’ বিনির্মাণে তথা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার সংগ্রামে অর্জিত এসব সফলতা।

বঙ্গবন্ধুর দেখানোর পথেই তারই বঙ্গবন্ধুকন্যাশেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছেন, আর সুফল অর্জিত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, বিদ্যুৎ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রেই বাংলাদেশের অর্জন আজ বিশ্বসভায় রোল মডেল হিসেবে পরিচিত।

অন্য কোনো দল দেশেও দেশের মানুষের কথা কখনো ভাবেনি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির স্নিগ্ধ-কলরবে দুর্বার গতিতে এগিয়ে যাছে বাংলাদেশ। আর একটি রাজনৈতিক দল আছে যারা এ উন্নয়ন ও মানুষের জনপ্রিয়তা দেখে তাদের গাদাহ হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,দেশের মানুষকে (ডি-লীট) উৎসর্গ করেছেন কারণ প্রধানমন্ত্রীকে দেশের মানুষ ভালবাসে আর তিনি বাংলাদেশের সর্বস্থারের মানুষ ভালবাসেন তার জন্যই এই অসামান্য অর্জন কে উৎসর্গ করেছেন। আর এ অসামান্যই অর্জন আগামী নির্বাচনে জনগণের জন্য সুফল বায়ে আনবে।

 

  • সর্বশেষ