শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে এমএইচ-৩৭০ বিমান অনুসন্ধান বন্ধ মালয়েশিয়ার

সান্দ্রা নন্দিনী: দীর্ঘ চারবছর অনুসন্ধান চালানোর পরও খুঁজেপেতে ব্যর্থ হওয়ায় হারানো এমএইচ-৩৭০ বিমানের উদ্ধারকাজ বন্ধ করলো মালয়েশিয়া। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার সরকার সম্পূর্ণ তদন্ত পর্যালোচনার কথা জানায়। এর আগে, আর কোনও নতুন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হবে না বলেও জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৮মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় এমএইচ-৩৭০ বিমান। সেসময় বিষয়টি পুরো বিশ্বকে বিস্মিত করেছিলো কেননা, বিমানটির সম্পূর্ণ উধাও হওয়ার ঘটনাটি ছিলো পৃথিবীর বিমান দুর্ঘটনার ইতিহাসে বিশাল এক রহস্য।

এরআগে, জানুয়ারি মাসে মালয়েশিয়ার পূর্বের প্রশাসন হিউস্টন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওশান ইনফিনিটি’র সাথে একটি চুক্তি করে। যেখানে বলা হয়, প্রতিষ্ঠানটিকে পশ্চিম ভারত সাগরে অনুসন্ধান চালিয়ে বিমানটি খুঁজে দেওয়ার বিনিময়ে ৭০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে। আর এ চুক্তিটির মেয়াদ আগামী জুন মাসেই শেষ হওয়ার কথা ছিলো। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়