শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৬:১৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আ.লীগ আকাশ-পাতাল জয় করতে পারলেও জনগণের মন জয় করতে পারেনি’

জান্নাতুল ফেরদৌসী: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেছেন, আওয়ামী লীগ আকাশ জয় করেছে পাতাল জয় করেছে কিন্তু জনগণের মন জয় করতে পারেনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে জানে এবং বিশ্বাসও করে। এর প্রমাণ দেখুন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর একটি গাড়ির কাঁচ পর্যন্ত ভাঙেনি। সরকার দলীয় লোকজন এবং সরকার বার বার বলে বিএনপিকে নির্বাচনে কি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তারা নির্বাচনে না আসলে নিবন্ধন হারাবে। বিএনপি দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী একটি দল। কিন্তু সরকার চাইছেন ২০১৪ সালের মতো নির্বাচন করতে।

মাসুদ আহমেদ আরো বলেন, আওয়ামী লীগ পাড়ার দালালদের মতো ক্ষমতা দখল করে রেখেছে। আওয়ামী লীগ আকাশ , পাতাল জয় করলেও জনগণের মন জয় করতে পারেননি। খুলনার সিটি নির্বাচনে বুঝা গেছে নির্বাচন কমিশন কার ইঙ্গিতে চলে। বিএনপির অতীতের দোষগুলো তুলে ধরতে পারেন গুণগুলো তো তুলে ধরেন না। অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে রেখেছে। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে যা হয়েছিলো, ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছিলো কিন্তু ২৮ ডিসেম্বর আরেকটি নির্বাচন হয়েছিলো। ঐ নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা আগের রাতে বাক্সের মধ্যে ভোট রেখে ২৯ তারিখের ভোটের সঙ্গে গণনা করে আওয়ামী লীগকে জয়ী করে দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়