শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঙালির তিন মহাপুরুষের প্রয়াণ আগস্টেই!

শিমুল চন্দ্র শীল: বাঙালির তিন মহাপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই তিনজন বাঙালির প্রাণস্বরুপ। এ তিন বাঙালি আমাদের মননে চেতনা গঠন করে দিয়েছিল।

কবিগুরু আমাদের মনন গঠনে ভাষা ও প্রেমের যে যুগলবন্দী করেছেন তা আমাদের জন্য চিরবিস্ময়। আমাদের জাতীয় সংগীত রচনা করে আমাদের মধ্যে জাগিয়েছেন দেশপ্রেম ও দেশবোধ। তিনি বিশ্বের মাঝে কবি ও দার্শনিক হিসেবে পরিচিত।
অন্যদিকে কাজী নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন সংগ্রাম ও বিদ্রোহ। অসাম্প্রদায়িক কবি নজরুল ইসলামের বৃটিশ বিরোধী আন্দোলনে, তাঁর অবস্থান আমরা শিখেছি বিদ্রোহী হতে। মুক্তিযুদ্ধের সময় নজরুলের গান-কবিতা উঠে যুদ্ধের স্লোগান হিসেবে। স্বাধীনতার প্রেরণা ও সাহস যুগিয়েছে তাঁর গান-কবিতা। আর বঙ্গবন্ধ? শেখ মুজিবুর রহমান আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা। তাঁর নেতৃত্বে আমরা অর্জন করি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমাদের গর্ব হয় বঙ্গবন্ধু আমাদের নেতা বলে।

এ মহান তিন দিকপালের মধ্যে রয়েছে অদ্ভুত বেদনাগত মিল। তাঁদের প্রত্যেকেরই প্রয়াণ ঘটে শোকের মাস আগস্টে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ৭ আগস্ট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ২৯ আগস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট। আবার রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম জন্ম এই মে মাসেই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ মে এবং কাজী নজরুল ইসলামের ২৪ মে।

  • সর্বশেষ