শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত অন্তত ৫

আব্দুর রাজ্জাক: পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে একটি শিশুসহ নিহত হয়েছে অন্তত ৫জন সাধারণ নাগরিক। যুদ্ধের আশঙ্কায় ইতোমধ্যেই অন্তত তিন জেলা থেকে বাড়ি-ঘর ছেড়েছে প্রায় ৮০হাজার মানুষ এবং আরো অন্তত ৩হাজার জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। জম্মু-কাশ্মীর সীমান্তে উভয় দেশের গোলাগুলিতে আরো অন্তত ৪০জন আহত হয়েছে যার মধ্যে ৫জন ভারতীয় সেনার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এশিয়ান এইজ’।

বুধবার রাজ্য পুলিশ প্রধান এসপি ভেইদ জানায়, পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তাদের সীমান্ত রক্ষা বাহিনী পাকিস্তানি রেঞ্জার্স যৌথভাবে ভারতে হামলা চালাচ্ছে। তারা ইতোমধ্যেই তিনটি জেলার অন্তত ১০০টি গ্রামে ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর অন্তত ৮০টি পোস্টে ভারি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, উভয় দেশের আন্তর্জাতিক সীমানা (আইবি) তে জম্মু, কাঠুয়া ও সামবা জেলায় গ্রামবাসীরা ব্যাপকভাবে প্রতিরোধ চেষ্টা ব্যর্থ হয়েগেলে প্রাণ বাঁচাতে তারা গ্রামই ছেড়েগেছে।

উল্লেখ্য, গত ৯দিন থেকে জম্মু এলাকায় ভারতীয় সেনা ও গ্রামবাসীদের ওপর পাকিস্তানি হামলাকে ২০০৩ সালের যুদ্ধরিতি আইনের লঙ্ঘন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। শুধু এবছরই সীমান্তে পাকিস্তানি হামলায় অন্তত ৪৪জন মানুষ মারা গেছে যাদের অন্তত ১৮জনই ভারতীয় সেনা বলে সংবাদমাধ্যমটি দাবি করেছে। হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ