শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলাপোকার দুধ!

ডেস্ক রিপোর্ট : দুধ মানেই স্বাস্থ্যকর বিষয়। এটি যে কেবল গরু, মহিষ বা ছাগল থেকে আসে তা নয়। উদ্ভিজ্জ দুধও বেশ পুষ্টিকর। আলমন্ড মিল্প বা সয় মিল্ক কিংবা কোকোনাট মিল্ক এক স্বাস্থ্যকর খাবার। কিন্তু এবার যে দুধকে স্বাস্থ্যকর খাবারের তালিকায় যোগ করছেন বিজ্ঞানীরা, তার নাম শুনলে গা গুলিয়ে আসবে। কিন্তু আপনাকে মানতেই হবে যে, তেলাপোকার দুধ বেশ পুষ্টিকর।

বিদঘুটে এই খাবার নিয়ে গবেষণা চালিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে, প্যাসিফিক বিটল ককরোচ নামের এই পতঙ্গের ভেতরে ক্রিস্টালের আকারে বিরাজ করে দুধ। এটি পুষ্টি উপাদানে ভরপুর। এই স্ফটিক দুধ তেলাপোকা তার বাচ্চাকে খাওয়ায়। মানুষের জন্যেও নাকি তা পুষ্টিকর।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুধ হিসেবে একে বেছে নেয়া জঘন্য মনে হওয়াটা স্বাভাবিক। তবে পিল বা অন্য কোনো উপায়ে এই দুধ খাওয়াকে উৎসাহিত করেছেন তারা। যারা খেতে চাইবেন না, তাদের ওষুধ আকারে খাওয়ানো যেতে পারে। এমন একটি পিল তৈরি করতে ১০০টি তোলাপোকার প্রয়োজন হবে।

বিজ্ঞানীরা বলেন, এটা এক অজানা স্বাস্থ্যকর দুধ। তবে কলকাতা-ভিত্তিক ফিজিসিয়ান ড. শায়ান দাসগুপ্ত একে 'বিস্ময়কর পানীয়' বলতে রাজি নন।

বিশেষ করে যারা ক্যালোরির অভাবে ভোগেন তাদের জন্যে এই দুধ বেশ কার্যকর হবে। তবে গরুর দুধই সেরা বলে মত দিয়েছেন ড. শায়ান।

গবেষণায় দেখা গেছে, তেলাপোকার দুধে আছে গ্রোথ হরমোন। এটি অনেকের একনির কারণ হতে পারে। আবার যাদের দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়ার পর বমি ভাব আসে তাদের তেলাপোকার দুধে আরো বেশি সমস্যা হতে পারে। কিন্তু এই প্রাগৈতিহাসিক প্রাণীর দুধ সত্যিকার অর্থেই বেশ পুষ্টিকর।
সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ