শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছর পর নির্বাসন থেকে দেশে ফিরলেন ৫ ইথিওপিয় রাজনীতিবিদ

মাহাদী আহমেদ : ২৫ বছর পর নির্বাসন থেকে নিজ দেশে ফিরেছেন ইথিওপিয়ার সাবেক বিরোধী ও নিষিদ্ধ ঘোষিত দল ‘ওএলএফ’ এর ৫ জন উচ্চপর্যায়ের নেতা।

বুধবার সকালে তারা সরকারের সাথে আলোচনার উদ্দেশ্যে দেশটির রাজধানী আদ্দিস আবাবা’য় পৌঁছেন। ২৫ বছর আগে দেশটির সরকার তাদের রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে দেশ থেকে নির্বাসিত করে।

তবে তারা এখন ওরোমো ডেমোক্রেটিক ফ্রন্ট (ওডিএফ) নামে নতুন একটি দল গঠন নিয়ে সরকারের সাথে আলোচনায় বসেছে। এ বিষয়ে চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে ইথিওপিয় সরকারি নেতৃবৃন্দের সাথে প্রথম দফায় এক বৈঠকের আয়োজন করা হয়েছিলো।

ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আবিই আহমেদ এপ্রিলে দেশটির ক্ষমতায় আসার পরই মূলত নির্বাসিত এ রাজনীতিবিদদের সাথে আলোচনার পরিবেশের সৃষ্টি হয়েছে।

আদ্দিস আবাবা’য় সরকারের সাথে দেখা করতে আসা ৫ সদস্যের দলটিতে আছেন ইথিওপিয়ার নামকরা দুই রাজনীতিবিদ ওডিএফ এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান লেঙ্কো লেটা ও ডিমা নেগেও। এছাড়াও আছেন দলটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান হাসান হুসেইন, সাংগঠনিক প্রধান লেঙ্কো বাটি ও দলটির মুখপাত্র বেয়ান আসোবা। আবিই আহমেদ ক্ষমতায় আসার আগেই বলেছিলেন, তিনি দেশটির রাজনৈতিক অস্থিরতা দূর করতে কাজ করে যাবেন। আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়