শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৫ মে, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দৃষ্টিভ্রমের’ পোশাকে কানে ধ্রুমজাল ছড়ালেন কেট ব্লানচেট

লিহান লিমা: অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেটের ফ্যাশন প্রতিবছরই কানের লাল গালিচায় চমক যোগায়। এবারের কানে দৃষ্টিভ্রমের পোশাকে ‘ফ্যাশন পুলিশের’ চোখে ধ্রুমজাল সৃষ্টি করলেন এই চিরসবুজ অভিনেত্রী।

পোশাকে রংধনু বয়ে নিয়ে চলা স্বর্ণকেশি কেটের চোখেমুখে ছিল ¯িœগ্ধতার আমেজ। হালকা গোলাপি আভায় তার সৌন্দর্য ঠিকরে পড়েছিল। পিঠখোলা গাউনের এই পোশাকে যেন রঙ নিয়ে খেলা করেছিলেন কেট। মেকআপের বাহুল্যতা নেই। গালে লালচে আভা ও হালকা গোলাপি লিপস্টিকে ঠোঁট রাঙিয়েছিলেন তিনি। রুপালি হিলে তিনি যখন লাল গালিচায় হেঁটে আসছিলেন, তার আভায় স্লান হয়ে গিয়েছিল কানের ঝলমলে লাল গালিচাও।

এর আগে ‘মি টু’ ও ‘টাইমস আপ’ আন্দোলনের জের ধরে ৮২ অভিনেত্রীর অভিনব প্রতিবাদে ফরাসি নির্মাতা আনিয়েস বারদার সঙ্গে নেতৃত্ব দেন কানের জুরি বোর্ডের এই সভাপতি। অ্যাভাটার, এলিজাবেথ, রবিনহুড, সিনডারেলা, দ্য লর্ড অব দ্য রিং, গোল্ডেন এজ এবং থর: রাগনারোক এর মত ছবির মাধ্যমে সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটার সোনালি ট্রফি নিজের ঝুলিতে পুরে নিয়েছেন এই মানবতাবাদী ও নারীবাদী এই অভিনেত্রী। দেড় মাস আগে মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হওয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফর করেন তিনি। এই সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা বর্বরতার জন্য অং সান সুচির কঠোর সমালোচনা করেছিলেন কেট। ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়