শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০২:৩৩ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টসে জিতে ফিল্ডিংয়ে দিল্লি ডেয়ারডেভিলস

নিজস্ব প্রতিবেদক: আগের ম্যাচে প্রথমে ব্যাট করে জয়খরা কাটিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। এবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলো দিল্লি। চেন্নাইয়ের রান তাড়ার উজ্জ্বল রেকর্ডের কারণেই দিল্লির এমন সিদ্ধান্ত।

অধিনায়কত্বের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেননি দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার মানে টানা দ্বিতীয় ম্যাচের মত একাদশের বাইরেই থাকছেন গৌতম গম্ভীর।

অন্যদিকে নিজেদের একাদশে ৪টি পরিবর্তন এনেছে চেন্নাই। মৌসুমে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন স্থানীয় ক্রিকেটার কেএম আসিফ। এই ম্যাচ দিয়েই আইপিএলে অভিষেক হতে যাচ্ছে কেরালার এই পেসারের। এছাড়া একাদশে ফিরেছেন ফাফ ডু প্লেসি, লুঙ্গি এনগিডি এবং কার্ন শর্মা।

চেন্নাই একাদশ
শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি এবং মহেন্দ্র সিং ধোনি, ডুয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, কার্ন শর্মা, হরভজন সিং, কেএম আসিফ এবং লুঙ্গি এনগিডি।

দিল্লি একাদশ
পৃথ্বি শ, কলিন মুনরো, শ্রেয়াস আয়ার, রুশাভ প্যান্ট, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, লিয়াম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান এবং ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ