শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানিলায় ঢাকার ভাবমূর্তি উজ্জ্বল করছেন প্রবাসী ব্যবসায়ীরা

সাজিয়া আক্তার : সমুদ্র সৈকতসহ প্রাকৃতিক বৈচিত্রপূর্ণ দেশটি পর্যটন আকর্ষণের কেন্দ্র ফিলিপাইনের ম্যানিলা। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকা ম্যানিলা দূরত্ব বাস্তবের চেয়ে অনেক বেশি। তবে প্রবাসী ব্যবসায়ীদের কল্যানে ম্যালিনায় বাংলাদেশিদের একটি ইতিবাচক ভাবমুর্তি তৈরি হয়েছে। তাই সরাসরি ফ্লাইট চালু করা গেলে অর্থনৈতিক সুফল পাবে দু'দেশই।

প্রশান্ত মহাসাগরের বুকে সূর্যাস্তের সুন্দর্যের মুগ্ধ হতেই হবে যে কাউকে। শুধু ম্যানিলাই নয়, সারে ৭ হাজার দ্বীপের দেশ ফিলিপাইনে এমন অসংখ্য সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। একই মহাদেশ হলেও ঢাকা ও ম্যানিলার দূরত্ব যেনো অন্য মহাদেশের চেয়েও বেশি। মনস্তাত্ত্বিক এই বাঁধার পেছনের কারণ সরাসরি ফ্লাইট না থাকা। সিঙ্গাপুর বা থাইলেন্ড হয়ে ম্যালিনায় যাতায়াতের কারণে পর্যটনের সম্ভাবনাও অনেকাংশে কাজে লাগাতে পারছে না বলে মত বিশ্লেষকদের।

ফিলিপাইন ইউনিসেফ কমিউনিকেশন জাফরিন জেবিন চৌধুরী বলেন, এখানে চমৎকার সব বিচ আছে, চমৎকার সমুদ্র ও আইলেন্সের মত সুন্দর জায়গা আছে। আমরা ঘুরতে ব্যাংকক, ভারত, সিঙ্গাপুর এইসব দেশে যাই। এইসব সৌন্দর্য এতোটা মনে হয় নেই। সুতরাং একবার যদি যাতায়েত টা শুরু হয়, আমরা যদি ম্যানিলায় যাওয়া শুরু করি তাহলে সবাই আসাযাওয়া শুরু করবে। এক্ষেত্রে সরাসরি ফ্লাইট এখানে একটা বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশের এডিবি বিকল্প পরিচালক মাহবুব আহমেদ বলেন, বাংলাদেশের বিমান ম্যানিলাটা টাচ করে হয়তো অস্ট্রেলিয়া যেতে পারে বা অন্যকোনো দেশে যদি যায়, সেখানে ঢাকা থেকে ম্যানিলা, ম্যানিলা থেকে অন্য জায়গায় গেলো। সেটা হলে হয়তো ভাইবেল হতে পারে সরাসরি যোগাযোগটা, বা এই দেশের বিমানকে অনুরোধ করলেও এটা চেষ্টা করে দেখতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কারণে খানিকটা দূরত্ব কমেছে। ফিলিপাইনে বিমান সংস্থা সহ দেশটির সাথে আলোচনা চলছে ঢাকা- ম্যালিনা হয়ে সিগনি পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু। এতে উভয় দেশি অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
ম্যানিলা-বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বলেন, ঢাকা ম্যানিলা সিগনি যদি যোগাযোগ করা যায়। ফিলিপাইন এবং বাংলাদেশ দুই দেশেরেই বিশাল সংখ্যক ডায়স্পান অস্ট্রিলিয়াতে যদি থাকে, তাহলে এই ডাইস্পারের কারণে এই বিমান যোগাযোগটা ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারবে।

সরাসরি এই যোগাযোগ ব্যস্থা চালু হলে বাংলাদেশ ও আরো বেশি ফিপিপাইন এর পর্যটক পাবে বলে আশা তাদের।

যমুনা টেলিভিশন থেকে মনিটরিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়