শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে একটি জেলা দখলে নিয়েছে তালেবান

আব্দুর রাজ্জাক: আফগানিস্তানের সশস্ত্র যোদ্ধা সংগঠন তালেবান দেশটির একটি জেলার কেন্দ্র বিন্দু দখলে নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তালেবানের ঘোষিত ‘বার্ষিক বসন্তকালীন’ হামলার অংশ হিসেবে হেলমান্দ প্রদেশে অন্য একটি সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত ৫জন নিহত হয়েছে।

শনিবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তারা কুন্দুজের পুলিশ সদর দপ্তর, ১০টি নিরাপত্তা তল্লাশি চৌকি ও কুন্দজের উত্তরে অবস্থিত কালা-ই-জাল মার্কেট দখলে নিয়েছে। তালেবানের আরো একটি হামলায় হেলমান্দের নাদ আলী জেলায় একজন সৈন্যসহ মোট ৫জন নিহত হয় বলে প্রাদেশিক গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে।

তালেবানের সদস্যরা কুন্দুজ প্রদেশের গভর্নরের বাসভবন ও পুলিশ হেডকোয়ার্টার দখলে নিয়েছে। সেনারা পুলিশের সাথে যৌথভাবে এলাকাটি থেকে তালেবানদের তাড়ানোর চেষ্টা করছে বলে জানায় আসাদুল্লাহ সাদাত নামে একজন প্রাদেশিক কাউন্সিলর। রয়টার্স, ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়