শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন

জান্নাতুল ফেরদৌসী: রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার দ্বিতীয় দিনে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন’। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে।

আবদুল হামিদ গত মঙ্গলবার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি শুক্রবার (২৭ এপ্রিল) তাঁর নিজ শহর কিশোরগঞ্জের মিঠামইন যাবেন।

রাষ্ট্রপতি তাঁর মরহুম পিতা মাতা যথাক্রমে হাজী মোহাম্মদ তৈয়বউদ্দিন এবং মাতা তমিজা খাতুনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করবেন। রাষ্ট্রপতি পরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়