শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৩:৪৪ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের জনগণই আমার আশ্রয়: তারেক রহমানের ভিডিও ভাইরাল

জান্নাতুল ফেরদৌসী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়। বাংলাদেশই আমার ঠিকানা।

২৪ এপ্রিল তারেক রহমান ডট ইনফো নামে একটি ফেসবুক পাতায় ভিডিওটি আপলোড করা হয়।

তিনি বলেছেন, আমি বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়। তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেড়িয়েছি, ছুটে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে। আমি জানি, মানি ও বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়। বাংলাদেশই আমার ঠিকানা।

তারেক রহমানের এই ভিডিও আপলোডের পর সেখানে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন।

অভিজিৎ বড়ুয়া লিখেছেন, আসিস না ভাই এখানে ওখানেই থাক, এমনিতে চোর বাটপারে দেশ ভরে গেছে, তারপর তোমার মতো বড় ডাকাত! সরি ভাই ডাকাত না ডাকাত সর্দার যদি দেশে ফিরে দেশ তো তখন লুটের জাহাজ হয়ে যাবে। ওখানেই থাক ভাই!

আল মামুন লিখেছেন,  যে দেশে প্রধানমন্ত্রী নিজে বলে তারেক দেশে আসলে ফাঁসি হবে। সে কীভাবে দেশে আসবে। আর আইনের কথা বলেন, আইন নিজে হাসিনা। তারেক যদি এখন দেশে আসে তারেক তাহলে সে রাজনীতি বুঝে না, আর যদি না আসে তাহলে সে রাজনীতি বুঝে। আর যারা তারেককে দেশে আসতে বলে তারা বিএনপিকে ভালোবাসে না। আর যারা ভালোবাসে না তারা কোন কিছু বিএনপির পছন্দ করে না। হাসিনার বিপক্ষে কথা বলে সব রাজাকার।

খাদেমুল ইসলাম লিখেছেন, আর কতদিন আওয়ামী লীগের নিয়ম মানতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়