শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ আর্টিলারি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান

ইসমাঈল হুসাইন ইমু : সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ (সিএমপি) সেন্টার এন্ড স্কুলে তিনটি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

বুধবার তিনটি ইউনিটের মধ্যে ৬ স্বতন্ত্র এডিএ আর্টিলারি ব্রিগেড এর অধীনস্থ ৪৩ শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারির পতাকা সেনা প্রধান নিজেই এবং ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির পতাকা সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারির পতাকা সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন উত্তোলন করেন ।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর টি এম আবিদ শাহরিয়ার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং প্রধান অতিথিকে অভিবাদন জানান।

সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈপ্সিত মান অর্জন করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। নবগঠিত এই তিনটি ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়