শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:১০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

মো. আল মামুন খান, ধামরাই: ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে ।

২৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের কচমচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) নাজমুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা ও পাটুরিয়া থেকে ছেড়ে আসা লাক্সারী কোচ ধামরাইয়ের কচমচ এলাকায় পৌঁছালে দুই বাসের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানায়, দুর্ঘটনার শিকার বাস দুটোকে উদ্ধার করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় সনাক্তকরণ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়