শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, সন্তানসহ দম্পতি দগ্ধ

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে দগ্ধ মানিক (৩৫) ও তার স্ত্রী মিনাকে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আর শিশু সন্তান তামিমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামের বাসিন্দা মানিক ওই বাসায় দারোয়ান হিসেবে কর্মরত। স্ত্রী ও সন্তান নিয়ে সেখানেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ মানিক জানান, রাতে রুমের ভেতর মোটরের সুইচ চাপতেই রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ধরে যায়।

বার্ন ইউনিট সূত্র জানায়, উভয়ের চুল থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আগুনে ঝলসানো। অবস্থা আশঙ্কাজনক।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ