শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৫

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে নগরের পশ্চিম পাঠানটুলা লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার পেছনে একটি টিনশেডের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- নগরের পনিটুলা পল্লবী এলাকার বাসিন্দা আব্দুল হক চৌধুরীর ছেলে জাহেদ আহমদ চৌধুরী (৩৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার আলী নূরের ছেলে মোবাশ্বির হোসেন (৩০), একই এলাকার গৌছ আলীর ছেলে পেয়ার আলী (৩২), নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের দ্বীন মিয়ার ছেলে ও নগরের সুবিদবাজার বনকলাপাড়ার নূরানী আবাসিক এলাকার বাসিন্দা মো. রুমেল (২৯) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুসরা খাগাউড়া গ্রামের জমরুল্লাহর ছেলে ও নগরের কালিবাড়ি ৯/২ বাসার ভাড়াটে বাসিন্দা ছুরুক আলী (৪২)।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেছেন বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়