শিরোনাম
◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১০:৫২ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএল – ৫ উইকেট নিলেন রাজ্জাক, সেঞ্চুরি মজিদের

স্পাের্টস ডেস্ক : খুলনায় শিরোপা ধরে রাখার প্রত্যাশায় শেষ রাউন্ড খেলতে নেমেছে বিসিবি উত্তরাঞ্চল। কিন্তু তাদের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছেন আবদুর রাজ্জাক। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এ অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অলআউট ১৮৭ রানে।

মাশরাফি বিন মুর্তজা খেলছেন বলে ম্যাচটার দিকে একটু বাড়তি আগ্রহ সবার। মাশরাফির উপস্থিতিতে অবশ্য আজ সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন তাঁরই বন্ধু রাজ্জাক। অভিজ্ঞতায় ঋদ্ধ এই বাঁহাতি স্পিনার আগের রাউন্ডে ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। নিজের ‘উঠানে’ও ধারাটা তাঁর অব্যাহত রইল। আবারও রাজ্জাক পেলেন ৫ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ বার ৫ উইকেট পেলেন। এর মধ্যে বিসিএলেই ১৩ বার।

ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ। সাত বছর ধরে খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট। জাতীয় লিগে ছয়টা সেঞ্চুরি থাকলেও একটি জায়গায় অপূর্ণতা ছিল আবদুল মজিদের। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কখনো সেঞ্চুরি পাননি এ টপ অর্ডার ব্যাটসম্যান। ময়মনসিংহ থেকে উঠে আসা মজিদের সেই অপূর্ণতা পূরণ হলো আজ রাজশাহীতে। বিসিএলের শেষ রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৭ বছর বয়সী ওপেনার।

‘সে ভালো টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু ওর মধ্যে একটু বারুদ কম’—বিসিবির এক নির্বাচক বলছিলেন মজিদের ব্যাটিং নিয়ে। বড় পরিসরের ক্রিকেট আজ যেন বারুদ ছোটাতেই ব্যাটিং করতে নামলেন মধ্যাঞ্চলের ওপেনার। শুরু থেকেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন। ৮ চারে ৫১ বলে করলেন ফিফটি। সেটিকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে খেলেছেন আর ৬৩ বল। ১২ চার ৩ ছক্কায় ১১৪ বলে সেঞ্চুরি। প্রতিবেদন লেখা পর্যন্ত মজিদ অপরাজিত ১২০ রানে। মজিদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে মধ্যাঞ্চল, চা বিরতিতে গেছে ৩ উইকেটে ২২০ রান তুলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়