শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবিলম্বে সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক

রানা পাøজা ধ্বংসের ৫ বছর হয়ে গেলো কিন্তু এখনো পর্যন্ত রানা প্লাজার মালিক খুনী সোহেল রানার কোন বিচার হয়নি। এটা খুবই মর্মান্তিক একটি ব্যাপার । আমাদের দেশের শ্রমিকরা, পোশাক শিল্পের শ্রমিকরা এবং বিশেষ করে যারা রানা প্লাজার আহত শ্রমিক এখন এবং নিহত শ্রমিকদের পরিবারবর্গ, তারা কেউই এটা মেনে নিতে পারছে না । আমরা বরং দেখছি যে, আমাদের মনে হচ্ছে যে, সোহেল রানাকে বাঁচানোর জন্যে তৎপরতা চলছে। রানার মাকে ৬ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে । এটার অর্থ কী ?

এটার উদ্দেশ্য কী ? তার মা-তো এখানে প্রধান অপরাধী না। এখানে মূল অপরাধী হচ্ছে সোহেল রানা । সোহেল রানার মাকে ৬ বছরের কারাদন্ড দিয়ে আসলে আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে। শ্রমিকদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে আমি মনে করি । এটা আমরা পরিষ্কার মনে করি যে, ৫ বছরের মধ্যে সোহেল রানাকে সর্বোচ্চ শাস্তি দেয়া যেত কিন্তু ৫ বছর হয়ে গেলো । এখনো আমরা দেখছি যে, কোন প্রকার শাস্তি দেওয়া হয়নি। সেজন্য আমরা এটার নিন্দা জানাই , প্রতিবাদ জানাই এবং আমরা দাবি করছি যে, অবিলম্বে সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক ।

পরিচিতি : শ্রমিক নেত্রী/মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ