শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্বের সঙ্গে সবুজ পাসপোর্ট ব্যবহার করি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার অনুমতি থাকলেও বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নিজের কাছে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সোমবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।

জয় লিখেছেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’ফেসবুকে পোস্টএই পোস্টে গণমাধ্যমে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট লন্ডন হাইকমিশনে ফেরত দেওয়া বিষয়ক একটি সংবাদের উদ্ধৃতি দেন। একইসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রকাশ করা তারেক ও তার পরিবারের জমা দেওয়া পাসপোর্টের ফটোকপিও প্রকাশ করেন।

এ সম্পর্কে জয় লেখেন, 'বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনো কথাই আর বিশ্বাসযোগ্য নয়। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তর করা হয়।'

সম্প্রতি তারেক ও তার পরিবারের পাসপোর্ট ফেরত দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব প্রত্যাখ্যান করার কথা বলায় সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দেন এক-এগারোর সরকারের সময় চিকিৎসার কথা বলে লন্ডনে চলে যাওয়া তারেক। তিনি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামিও। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ