শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মেঘালয়ে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহার, অরুণাচলের মাত্র ৮ থানায় বলবৎ

আসিফজ্জামান পৃথিল : ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয় থেকে বহুল সমালোচিত সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহার করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়। অরুণাচল প্রদেশের বেশীরভাগ এলাকাতেও এই আইন উঠিয়ে নেয়া হয়েছে। মাত্র ৮ থানায় এই বিশেষ ক্ষমতা আইন বলবৎ থাকবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেঘালয়ের ৪০ শতাংশ এলাকা এই বিশেষ আইনের অন্তর্ভূক্ত ছিল। সাম্প্রতিক সময়ে মেঘালয়ের রাজ্য সরকারের সাথে আলোচনার পর কেন্দ্র মেঘালয়ে এই আইন পুরোপুরি রহিত করার সিদ্ধান্ত নেয়। অরুণাচলে ২০১৭ সালে ১৬টি থানায় এই আইন থাকলেও ৮টিতে তা কমিয়ে আনা হয়েছে। এদিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিচ্ছিন্নতাবাদীদের আত্বসমর্পনের পর প্রাপ্য আর্থিক পুরষ্কারের অঙ্ক বাড়িয়েছে। ইতোপূর্বে এই পুরষ্কারের অর্থমূল্য ১ লাখ টাকা হলেও তা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এই নতুন অর্থমূল্য ১ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।

সরকার একই সাথে বিদেশীদের মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড ভ্রমনে অনুমতি দেবার প্রক্রিয়া শিথিল করেছে। তবে এই শিথিলতা চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য হবেনা। উল্লেখ্য, আগে বাংলাদেশের নাগরিকরা এই রাজ্যগুলোতে ভ্রমণের সুযোগ না পেলেও এখন ভ্রমণ করতে পারবেন।

গত ৪ বছরে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ৬৩ শতাংশ কমে গেছে। ২০১৭ সালে এই এলাকায় বেসামরিক জনগনের মৃত্যুর হার কমেছে ৮৩ শতাংশ। সামরিক বাহিনীর ক্ষেত্রে এই হার ৪০ শতাংশ। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়