শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে স্মরণ করে কাঁদলেন বুশ

আর্ন্তজাতিক ডেস্ক:  স্ত্রী বারবারা বুশকে স্মরণ করে কাঁদলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। শনিবার হাউসটনে সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চে আয়োজিত এক অনুষ্ঠানে স্মরণ করা হয় বারবারা বুশকে।

অনুষ্ঠানে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা, বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

অনুষ্ঠানে মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য রাখেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। তার আবেগঘন বক্তব্যে ঝর ঝর করে কেঁদে ফেলেন পিতা জর্জ এইচ ডব্লিউ বুশ। বারবারা বুশের সঙ্গে তার দাম্পতী জীবন ছিল দীর্ঘ ৭৩ বছরের।

অনুষ্ঠানে হুইল চেয়ারে করে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে ঠেলে নিয়ে আসেন তারই ছেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুশ পরিবারের অন্য সদস্যরা।

উল্লেখ্য, বারবারা বুশকে বহু প্রেমপত্র লিখেছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। শনিবারের অনুষ্ঠানে তার একটি পড়ে শোনান জেব বুশ। এ সময়ই ভালবাসার আবেগে কেঁদে ফেলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন প্রায় ১৫০০ অতিথি। এতে শুধু বক্তব্য রাখেন জেব বুশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়