শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট রবিবার শুরু

বাংলাদেশ ও ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে রবিবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পরের ম্যাচ দুটি হবে সোম ও মঙ্গলবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এই সিরিজের আয়োজক শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেনটেশন ফর ডিজঅ্যাবিলিটিস (আরদ্রিদ)। সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল।

গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিজঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যেক বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে ভারতীয় দল আসবে বাংলাদেশে। আর ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যাবেন ভারত সফরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়