শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে আ.লীগের প্রার্থীকে জাপার সমর্থন দেওয়ার সম্ভাবনা

জাতীয় পার্টির মহাসচিব মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টির গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আমরা আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে সমর্থনের বিষয়টি জানানো হবে। শুক্রবার পার্টির মহাসচিবের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি এসব কথা বলেন।

এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের ব্যাপারে আমরা গাজীপুর জেলা ও নগর কমিটির নেতৃবৃন্দের সঙ্গেও আলাপ আলোচনা করবো।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতীর বলেন, জাতীয় পার্টি এখনো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউকে মেয়র পদে মনোনয়ন দেয়নি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে কাউকে মনোনয়ন না দিলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে সমর্থন দেওয়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়