শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে বিদ্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার গভীর রাতে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়ার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন ও অভিযোগে জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত খাউলিয়া ইউনিয়নের উত্তর চিপা বারইখালী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনের বারান্দার ফাঁক দিয়ে গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের কাশের পিছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে বেঞ্চ,চেয়ার, টেবিল সহ পুরো ঘরে কোরোসিন ছিঁটিয়ে দেয়। পরে তারা সুপারি গাছের খোল পিছনের বারান্দার বেড়ায় ঝুঁলিয়ে অগ্নিসংযোগ করে। এসময় পার্শ্ববর্তী বাড়ীর লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। অগ্নিকান্ডে বিদ্যালয়ে কিছু অংশ ক্ষতিসাধিত হয়েছে।

বিদ্যালয় চত্বরে উপস্থিত দেলোয়ার হোসেন, শাহআলম মাতুব্বর, রব মাতুব্বর,সামসুল হক মৃধা, সিদ্দিক শিকারী, কবির বেপারী সহ অন্যান্যরা জানান, এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। কিন্তুু যারা এ প্রতিষ্ঠানটি নিশ্চিহ্ন করার পায়তারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তামান্না, রাকিব, ৪র্থ শ্রেণীর ছাত্রী মিমি জানায়, সব বেঞ্চে কেরোসিন দেয়ার কারনে ও কেরোসিনের গন্ধে ক্লাশ করতে না পেরে পার্শ্ববর্তী একটি বাড়ির বারান্দায় তারা কাশ করেছে।

বিদ্যায়ের প্রধান শিক্ষিকা জাহানুর বেগম জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার সাইদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের জানান, বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়